২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে কোস্টার ডুবি, ২ ক্রু নিখোঁজ

চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গরে মঙ্গলবার সিমেন্ট বোঝাই একটি ক্লিঙ্কার কোস্টার ডুবে দুজন ক্রু এখনও নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 06:50 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

নিখোঁজরা হচ্ছেন- কোস্টারের একজন বাবুর্চি এবং গোল্ড ফ্রাইডে জাহাজের একজন সুপারভাইজার।

স্থানীয় সূত্রে জানা যায়, বন্দর বহিঃনোঙ্গরের আলফা এঙ্করে গোল্ড ফ্রাইডে নামক একটি জাহাজ থেকে এমভি ফরচুনা নামের কোস্টারটি সকাল পৌনে ১২টার দিকে রশি ছিঁড়ে গিয়ে ডুবে যায়। একটি ফিশিং ট্রলার এসে যাত্রীদের উদ্ধার করে।

বন্দর সূত্রে জানা গেছে এটি একটি আভ্যন্তরীন কোস্টার এবং সার্ভেয়ারকে ফাঁকি দিয়ে মালামাল খালাস করছিল। এর ধারণ ক্ষমতা ৮৫০ মেট্রিক টন হলেও তা ১৫০০ মেট্রিক টন সিমেন্ট বোঝাই করেছিল। আর  এর কারণেই কোস্টার ডুবে যায় বলে বন্দর কর্তৃপক্ষ মনে করছে।

মেরিন মার্কেন্টাইল প্রিন্সিপ্যাল অফিসার ক্যাপ্টেন হাবিবুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলে।  

নৌ বাহিনীর দু’টি জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।