লক্ষ্মীপুরে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮
লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মঙ্গলবার দুপুরে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হয়েছে।
আহতদের চারজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে ছাত্রদল কর্মী মুরাদ (২২) ও আকবর হোসেন (২৪) সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিবির কর্মী শরীফ (২২) ও সুমন (২৪) আধুনিক হাসপাতাল নামে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্রদল কর্মীরা কলেজ ক্যাম্পাসে শিবিরের ব্যানার ছিঁড়ে ফেলে। এ নিয়ে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বাক-বিতণ্ডা ও সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
