ভোলায় বাসের চাকায় পিষ্ঠ হয়ে শিশুর মৃত্যু
ভোলার চরফ্যাশন সড়কের লালমোহন গজারিয়া বাজারে মঙ্গলবার সকালে বাসের চাকায় পিষ্ঠ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুর নাম শুভরাজ (৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোলা থেকে চরফ্যাশনগামী বাস আর এস এন্টারপ্রাইজ’র চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই শিশু শুভরাজের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেলে জনতা রাস্তা অবরোধ করে রাখে। এঘটনায় উত্তেজিত জনতা তিনটি বাস ও ঘাতক বাস মালিকের বাড়ি ভাংচুর করেছে।
ভোলা--চরফ্যাশন সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
