২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানের ভাইস প্রেসিডেন্ট জন গ্যারাংয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সুদানের ভাইস প্রেসিডেন্ট জন গ্যারাংয়ের আকস্মিক মৃত্যুতে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 04:16 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

মঙ্গলবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিমান দুর্ঘটনায় সোমবার সুদানের ভাইস প্রেসিডেন্ট জন গ্যারাংয়ের মর্মান্তিক মৃত্যুতে আমি শোকাহত।

তিনি বলেন, তার মৃত্যুতে সুদানের জনগণ এক মহান নেতাকে হারাল। বাংলাদেশের জনগণ এ বিয়োগান্তক ঘটনায় সুদানের জনগণের সাথে  সমবেদনা জানায় এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে।

সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আহমেদ আল বাশিরের কাছে পাঠানো শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, গ্যারাংয়ের মৃত্যু সুদানের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং আমি মনে করি আপনার নেতৃত্বে সুদানে শান্তিপ্রক্রিয়া অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস, সুদানের জনগণ সাহসিকতার সাথে তাদের এ ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।