২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২০

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাইয়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2005, 01:56 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

ময়মনসিংহ, আগস্ট ২ (বিডিনিউজ)Ñ

পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস ‘ইউনাইটেড’ এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

এতে তাজুল ইসলাম (৪০) নামের একজন বাসযাত্রী ঘটনাস্থলেই মারা যায় এবং অপর ২০ জন যাত্রী আহত হয়।

গুরতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তি ভালুকা উপজেলার সাবেক এমপি মোস্তফা এমএ মতিনের জামাতা।