উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন বৃদ্ধির প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত
মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গত সোমবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রি, প্রধান বিচারপতি, প্রতিমন্ত্রি, উপমন্ত্রি, সাংসদ এবং হ্ইাকোর্ট ও সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতিদের বেতনবৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
প্রধানমšী¿ বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সৌদি বাদশাহ ফাহাদের মৃত্যুতে শোক প্রস্তাব করা হয় এবং আগামী মঙ্গলবার জাতীয় শোক দিবস পালন করতে সরকারী, বেসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দূতাবাস ও বৈদোশক কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রেসিডেন্ট, মন্ত্রি, প্রতিমন্ত্রি ও উপমন্ত্রিদের বেতন বৃদ্ধির হার ৪৫% এবং হাইকোট ও সুপ্রীমকোর্টের আপীল বিভাগের বিচারপতিরা ৫০% বেশি বেতন পাবেন বলে সূত্রগুলো জানায়।
এছাড়া, চলচ্চিত্র সেন্সর এর খসড়া প্রস্তাবটিও বৈঠকে অনুমোদিত হয় বলে সূত্র জানায়।
