২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী নামক স্থানে সোমবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় দুই মাছ ব্যবসায়ী নিহত ও অপর চার জন আহত হয়। নিহতরা হলেন চুন্নু (৩৫) ও কামাল (৩০)।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশাল থেকে ঢাকাগামী ইলিশ মাছ বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো ন-৯৭৮৩) উক্ত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই পুলিশ স্থানীয় জনগনের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় আহত রহিম, বাদশা, সবুজ ও আব্দুর রহমানকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।