তিস্তা সেতুতে দুর্ঘটনা, লালমনিরহাটে ৭ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ
লালমনিরহাট তিস্তা সেতুর উপর সোমবার একটি ট্যাঙ্ক লরির অ্যাক্সেল ভেঙ্গে গেলে দীর্ঘ সাত ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় লালমনিরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত খাদ্য ও ত্রান উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুর গাড়িসহ প্রায় সহস্রাধিক গাড়ি আটকা পড়ে।
সূত্র জানায়, বাঘাবাড়ি ঘাট থেকে লালমনিরহাটগামী একটি ট্যাঙ্ক লরি সেতুর মাঝামাঝিতে পৌঁছলে এর অ্যাক্সেল ভেঙ্গে যায়। লরির চালক ও স্থানীয়রা অভিযোগ করে, তিস্তা সেতুর সংস্কার কাজ নিুমানের হওয়ায় ঠিকাদার অনৈতিকভাবে সেতুর উপর গতিরোধক নির্মান করে। মূলত এই কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানায়। এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
