২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদশাহ ফাহ্দের নামের বানানে কিবা আসে যায়

শুধু সৌদি আরব নয়, বিশ্বব্যাপী বাদশাহ ফাহ্দ এর ইংরেজি নামের অভিন্ন বানান ‘ঋঅঐউ’ অনুসরণ করা হয়। এ বানানের ব্যত্যয় ঘটিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর। তা-ও আবার বাদশাহ ফাহ্দের ইন্তেকালের পর দেওয়া রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পাঠানো শোকবার্তায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 08:39 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

এ শোকবার্তা দুটি সোমবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এম আল-ওবায়েদ আল নামলাকে প্রদান করেন পররাষ্ট্র মন্ত্রী এম মোর্শেদ খান। বার্তার কপি দেওয়া হয় সংবাদমাধ্যমের রিপোর্টারদের।

সৌদি আরবসহ বিশ্বের নামি-দামি সব সংবাদমাধ্যমে সোমবার দুপুর থেকেই প্রচার হচ্ছে বাদশাহ’র ইন্তেকালের খবর। এ খবরগুলোতে বাদশাহ ফাহ্দ বিন আবদুল আজিজ আল সউদ এর নামের বানানটি হচ্ছে ‘ঋঅঐউ’ । কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর এ অকৃত্রিম বন্ধুর নামের বানান দিয়েছে ‘ঋঅঐঅউ’।