২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ২৪ ঘণ্টায় অর্ধ শতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত

প্রচণ্ড ভ্যাপসা গরম ও বর্ষাজনিত দূষিত পানির কারণে গাইবান্ধা সদরসহ সাতটি উপজেলায় ২৪ ঘণ্টায় অর্ধ শতাধিক লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 02:59 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

হাসপাতাল সূত্র জানায়, জেলার সদর হাসপাতালে কমপক্ষে ২০ জন ডায়রিয়া আক্রান্ত রোগি ভর্তি হয়েছে। এদের মধ্যে চুমকী (১৪), জয়ফুল (৩০), আঞ্জুয়ারা (৩০), লাইলী (২৫), ফেন্সীর (৬০) অবস্থা আশঙ্কাজনক। এছাড়া সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, ও পলাশ বাড়ি উপজেলায় ৩৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।