২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ মুসলমানরা এখনও আতঙ্কের মধ্যে দিন কাটচ্ছে: হিজব-উত-তাহরির দাবি

৭ জুলাইয়ের লন্ডন বোমা হামলার পর দেশটির প্রতিটি মুসলমান পুলিশি হয়রানি, গ্রেফতার ও সাম্ভাব্য বিচারের ভয়ে ভীত বলে একটি ইসলামি রাজনৈতিক দল দাবি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 11:10 AM

Updated : 26 Apr 2022, 05:56 PM

হিজব--উত--তাহরি ব্রিটিশ মুসলমানদের পররাষ্ট্র নীতি সমালোচনা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে। সেইসাথে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দুর্নীতিগ্রস্ত মুসলমান নেতাদের বন্ধু ও মিত্র হিসেবে মনে করছেন।

সেন্ট্রাল লন্ডনের ব্লুমসবারির রয়্যাল ন্যাশনাল হোটেলে প্রায় হাজারখানেক প্রতিনিধিদের উদ্দেশ্যে হিজবুত তাহরির মূখপাত্র ড. ইমরান ওয়াহিদ বলেন, ব্রিটেনের মুসলিম সম্প্রদায়কে বোমা হামলার জন্য দায়ি করা হচ্ছে। তাদের আর চুপ করে থাকা উচিত নয়। ইসলামের শিক্ষা অনুযায়ী শান্তিপূর্ণ রাজনৈতিক উপায়ে অবিচার ও দমনের বিরুদ্ধে সত্য প্রকাশ করতে হবে।

ইরাক যুদ্ধের প্রয়োজনীয়তা খুঁজে না পাওয়া এবং ব্রাজিলের জ্যঁ চালর্স ডি মেনেজেসকে আত্মঘাতী বোমা হামলাকারী ভেবে গুলি করে মেরে ফেলাকে তিনি খারাপ কাজ বলে উল্লেখ করে বলেন, হিজব--উত--তাহরির অহিংস নীতিতে বিশ্বাসী এবং পশ্চিমা নয় বরং মুসলিম বিশ্বে ইসলামী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রচারণা চালিয়ে থাকে।

এদিকে পশ্চিমা বিশ্বের সামরিক উপনিবেশিক মুসলিম দেশের  বিভিন্ন বিশেষজ্ঞ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং ড. ওয়াহিদের এ ধরনের বক্তব্যের বিরোধিতা করেছেন।