ব্যবস্থাপনায় হস্তক্ষেপ কর্পোরেট গভর্ন্যান্স বিকাশে মূল বাধা
কর্পোরেট গভর্ন্যান্স উন্নয়নে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে ব্যবস্থাপনা ক্ষেত্রে অযাচিত হস্থক্ষেপ, মালিকানা বিরোধ এবং কোম্পানি আইন সম্পর্কে অজ্ঞতা।
রোববার রাজধানীতে ‘কর্পোরেট গভর্ন্যান্স ইন বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে বক্তারা এ কথা বলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কর্পোরেট গভর্নেন্স এন্ড ফিনান্স স্টাডিজ এ সম্মেলনের আয়োজন করে ।
বাংলাদেশ ব্যাংক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ ব্যাংককিং খাতের কিছু চিত্র তুলে ধরে বলেন, কোম্পানির বাবস্থাপনা কাজে পরিচালকদের প্রত্যক্ষ ও পরোক্ষ
হস্তক্ষেপ এর ফলে গভর্ন্যান্সের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি বলেন, ব্যবস্থাপনাকে নিশ্চিতভাবে হস্তক্ষেপমুক্ত করতে কোম্পানির ব্যবস্থাপনা ও মালিকদের নিরপেক্ষ হওয়া উচিত এবং কোম্পানির প্রধান কার্যালয়ে পরিচালকদের জন্য পৃথক কক্ষ রাখা উচিত নয়।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, অ্যাসেট এন্ড ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস অব বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ও সিইও যাওয়ার সাঈদ, ডিএসই’র সহ-সভাপতি আহমেদ রাশেদ আলী এবং তালিকাভূক্ত তিনটি কোম্পানির প্রতিনিধিগণ।
আলতাফ হোসেন জানান, কর্পোরেট গভর্ন্যান্স নীতিমালা বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষে সরকার নীতিমালার কাঠামো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে।
সম্মেলনে স্কয়ার গ্রুপ, ন্যাশনাল ব্যাংক লিঃ এবং গ্রীন ডেলটা ইন্সুরেন্স কোম্পানি লিঃ’র কর্পোরেট গভর্ন্যান্স পরিচালনা চিত্র তুলে ধরা হয়।
