ময়মনসিংহে মালবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত, ২ঘন্টা ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহ-বাহাদুরবাদ ঘাট রেলপথের ময়মনসিংহ রোড় রেলস্টেশনে রোববার সকাল পৌনে ১০টায় ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়।
এতে ময়মনসিংহ-বাহাদুরাবাদ রেলপথে দু ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
ময়মনসিংহ রেলওয়ে কন্ট্রোল অফিস জানায়, বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে প্ৗেছে দুই ঘণ্টা চেষ্টা করে লাইন মেরামতের পর বেলা ১২টা থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এসময় বিভিন্ন ট্রেনের আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
