২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় গ্রামীণ ও একটেলের প্রি-পেইড একাউন্ট রিচার্জ করতে গ্রাহকদের অতিরিক্ত টাকা দিতে হচ্ছে

খুলনায় গ্রামীণ ফোন এবং একটেলের প্রি-পেইড একাউন্ট রিচার্জ করতে গ্রাহকদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 02:32 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

সরেজমিনে দেখা গেছে, একটেলের ৫০ টাকার ইফিল ৫৫ টাকা, ৩০০ টাকার কার্ড ৩০৫ টাকা এবং গ্রামীণ ফোনের ৫০ টাকার কার্ড ৫৫ টাকা করে বিক্রি করা হচ্ছে।

প্রি-পেইড মোবাইল ফোন গ্রাহকদের একাউন্টে যে কোন পরিমাণ টাকা রাখতে সম্প্রতি গ্রামীণ ফোন ফ্লেক্সিলোড এবং একটেল ই-ফিল ব্যবস্থা চালু করে।

গ্রাহকরা অভিযোগ করেন, ডিলাররা মোবাইল কোম্পানিগুলোর নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত অর্থ নেওয়ার উদ্দেশ্যে কার্ড সংকট দেখাচ্ছে।

এ ব্যাপারে একটেলের খুলনা কাস্টমার কেয়ার সেন্টার বিডিনিউজকে জানায়, আমরা এখানে নতুনভাবে কাস্টমার কেয়ার সেন্টার চালু করেছি।

গ্রাহকদের চাহিদা অনুযায়ী খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশ্বাস দেন।