২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা প্রচেষ্টা মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাবিবুর রহমান হাবিকে (৫০) তার বাড়ি থেকে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ রোববার সকালে গ্রেফতার করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 02:13 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

পুলিশ জানায়, ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কাশিমাবাদ গ্রামের হাবিবুর রহমান ওরফে হাবি যৌতুকের জন্যে ২০০০ সালের ১৫ সেপ্টেম্বর তার স্ত্রী নূরুন্নেসা বেগমকে হত্যার চেষ্টা করে।

নুরুন্নেসা বেগম তার স্বামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

ফরিদপুরের দায়রা জজ বিশেষ আদালতের বিচারক ২০০৩ সালের ১০ এপ্রিল এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে আসামি হাবিকে ২১ বছরের সাজা প্রদান করা হয়। রায়ের পর থেকে সে পলাতক ছিল।