২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরশুরামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৪০

ফেনীর পরশুরাম থানায় শনিবার ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসমীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 10:34 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার চিতলিয়া ইউনিয়নের শালধর গ্রামে চিতলিয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি সেমিফাইনাল ফুটবল ম্যাচের ফলাফল নিয়ে এ সংঘর্ষ ঘটে।