২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে আবারও উত্তেজনা, ৬ দিনে ৭ বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে আমানগণ্ডা বিওপি’র অদূরে ত্রিপুরার আজগরা-রহমানপুর সীমান্তে শনিবার বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে বিডিআর প্রতিবাদ জানালেও বিএসএফ তাদের কাজ চালিয়ে যায়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 04:15 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

এতে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং সেখানে যেকোন সময় সংঘর্ষ ঘটতে পারে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এদিকে, বিডিআর সূত্র জানায়, ২৫ জুলাই থেকে ছয় দিনে বিএসএফ’র গুলিতে সাত বাংলাদেশী নিহত হয়েছে।

সূত্র আরও জানায়, শনিবার সকালে ২১ ব্যাটেলিয়নের জোয়ানরা ত্রিপুরার আজগরা-রহমানপুর সীমান্ত ঘেঁষে ২১০৪/১০ সাব পিলারের ১৫২ গজ ভেতরে খুঁটি গেড়ে বেড়া নির্মাণ শুরু করে।

বিডিআর’র কুমিল্লা ১১ রাইফেল ব্যাটেলিয়নের তার বার্তা জি-১২৭১ থেকে জানা যায়, সেক্টরের আওতায় কসবা থানার মিন্টু মিয়াকে চোরাচালানের অভিযোগে বিএসএফ গুলি করলে সে বাংলাদেশ সীমান্তে মারা যায়। এছাড়া বিএসএফ মিজান মিয়া (২২), মনির মিয়া (২৮), জাকির হোসেন (৩০), লিটন (৩০) মিজান (৩২) এবং আব্দুল লতিফ (৪০)কে চোরাচালানের সাথে সম্পৃক্ত থাকার অজুহাতে গুলি করে হত্যা করে।

বিডিআর এসব ব্যপারে বিএসএফ’র কাছে প্রতিবাদ জানালেও তারা কোনও জবাব দেয়নি।