২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ শান্তি রক্ষীদের যৌন নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ওয়াশিংটনের আহ্বান

জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনীর অবাধ যৌনাচার রোধ ও স্থানীয় জনগণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা এ তথ্য জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2005, 04:56 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

যৌন নির্যাতনকারী শান্তিরক্ষী সদস্যদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু সম্পর্কে ঐকমত্যে পৌঁছতে মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘ ও এর বিভিন্ন মিশনে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট দেশের সাথে যোগাযোগ শুরু করেছে।

আন্তর্জাতিক সংগঠন সম্পর্কিত ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ফিলো ডিব্ল বুধবার সিনেটে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সামনে বলেন, ২০০৪ সালে যৌন নির্যাতন সংক্রান্ত আচরণবিধি জারি করার পর পরিস্থিতির উন্নতি ঘটলেও আরো উন্নতি নিশ্চিত করতে হবে।

জাতিসংঘ শান্তিরক্ষীদের যৌন নির্যাতনের বিপক্ষে কোন আপোসহীন নীতি কার্যকর থাকলেও জাতিসংঘের নীতি ও শান্তিরক্ষীদের আচরণের মধ্যে অনেক পার্থক্য পরিলক্ষিত হয় বলে ডিবলি জানান।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে জাতিসংঘের পরিদর্শনের পরও আচরণবিধি লংঘনের ঘটনা ঘটেছে। অনেক সামরিক কমান্ডার জাতিসংঘের পরিদর্শকদের সাথে সহযোগিতা করেননি।