ছুরিকাঘাতে নিহত ১, অজ্ঞাতনামার লাশ, ৩ চাঁদাবাজকে গণপিটুনি
নগরীর শ্যামপুরে বৃহস্পতিবার নিজের মামাতো ভাইয়ের ছুরির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। অন্যদিকে পল্লবী থানা পুলিশ এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে।
নিহত ব্যাক্তি হচ্ছেন মোতালেব হোসেন (৫২), তার বাড়ী নরসিংদী জেলার ব্রাহ্মণপাড়া গ্রামে।
সে কয়েকদিন আগে তার অসুস্থ মা, মরিয়ম বেগমকে নিয়ে ঢাকায় আসে এবং ২০৩, পূর্ব দোলাইপাড়ে তার মামার বাসায় ওঠে।
পুলিশ জানায় আনুমানিক সকাল সাড়ে দশটার দিকে মোতালেবের মাদকাসক্ত মামাতো ভাই কমল (২২), তার গলা লক্ষ্য করে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এক ঘন্টা পর সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়।
ঘটনার বর্ণনায় পুলিশ জানায়, কমল বৃহস্পতিবার সকালে তার বাবা সামাদের কাছে টাকা দাবি করে না পেয়ে তাকে ছুরিকাঘাত করতে উদ্যত হয়। এসময় মোতালেব বাধা দিলে কমল তাকেই আঘাত করে।
মোতালেব এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
অন্য এক ঘটনায় অজ্ঞাতপরিচয দুস্কৃতিকারীরা নগরীর পল্লবীতে একটি পরিত্যক্ত প্লটে এক অজ্ঞাতপরিচয় যুবককে ছুরিকাঘাতে হত্যা করে চলে যায়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে ক্রুদ্ধ জনতা একটি নির্মাণাধীন ভবনে চাঁদাবাজি করতে আসা পাঁজজনের একটি দলকে ধাওয়া দিযে তিন অপরাধীকে হাতে নাতে ধরে ফেলে। আটককৃতরা হচ্ছে সেলিম ২৫, হাবিব ২৮ ও মোবারক ২৮।
পুলিশ জানায় এরা সেনপাড়া পর্বতা এলাকার একটি পাঁচ-তলাবিশিষ্ট নির্মাণাধীন ভবনে গিলে পাঁচলাখ টাকা চাঁদা দাবি করে। এসময় নির্মাণ শ্রমিকরা ও এলাকাবাসী তিনজনকে হাতে নাতে ধরে ফেলে। বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।
সবগুলো ঘটনায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
