২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

সিলেট, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

বন্যা তথ্য কেন্দ্র বৃহস্পতিবার জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, চাঁদপুর এবং মাদারিপুর জেলার প্লাবিত নিচু এলাকার পরিস্থিতির উন্নতি হয়েছে।

গত ২৪ ঘন্টায় ব্র্হ্মপুত্র অববাহিকার কিছু এলাকায় হালকা, গঙ্গা এবং দক্ষিণ-পূর্বের পাহাড়ী নদী সংলগ্ন অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের ভারি এবং মেঘনা অববাহিকার প্রায় সর্বত্র মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয় সিলেটে ৮২ মিমি, ভৈরব বাজারে ৩৭ মিমি, কানাইঘাটে ৩৫ মিমি এবং সাতক্ষীরায় ২৯ দশমিক তিন মিমি।