২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মাছধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাছধরাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দু’দলের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অপর ছয়জন আহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2005, 05:29 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

আহতদের নাসিরনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে দশটার দিকে বুড়িশ্বর গ্রামের লাল মিয়ার ছেলে আতাব মিয়া (৩৫) পার্শ্ববর্তী জলাশয়ে মাছ ধরতে গেলে একই গ্রামের আহমদ আলী তাকে বাধা দেয়। এনিয়ে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে দু’দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এসময় প্রতিপক্ষের টেটার আঘাতে আতাব মিয়া ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয় ছয়জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।