২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব ও এলাকাবাসীর হাতে আদাবরে ৩ ডাকাত আটক

নগরীর শেখেরটেকে বুধবার বিকেলে একটি স্বর্ণের দোকান লুট করে পালানোর সময় আদাবরের লোকজন এবং র‌্যাব সদস্যরা তিন ডাকাতকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 10:06 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

এদের মধ্যে এলাকাবাসী দুই ডাকাতকে আটক করে পিটুনি দেয় এবং র‌্যাবের একটি ভ্রাম্যমান দল অপর ডাকাতকে আটক করে।

গুরুতর আহত ডাকাতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাতদের নবগঠিত আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ, এলাকাবাসী ও র‌্যাব সূত্র জানায়, ছয় সাত জনের একদল ডাকাত বিকেল সাড়ে ৩টায় আল মদিনা স্বর্ণের দোকানে হানা দেয়। তারা বন্দুকের মুখে দোকানের কর্মচারিদের জিম্মি করে ২০ তোলা ব্রোঞ্জের অলংকার এবং বেশ কিছু স্বর্ণালংকার নিয়ে যায়।

ঘটনা আচঁ করতে পেরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে ধরে ফেলে।

পালানোর সময় অন্য ডাকাতদের একজনকে র‌্যাব আটক করে।