২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলজিআরডি মন্ত্রীর সাথে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ চামাসের সাক্ষাৎ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার সাথে তার সচিবালয়ের কার্যালয়ে বুধবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জুডিথ চামাস সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 04:21 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

এসময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র বাংরাদেশের খুবই ঘনিষ্ঠ বন্ধু দেশ এবং উন্নয়ন অংশীদার। স্বাধীনতার পর থেকেই এদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে সহায়তা করে আসছে বলে তিনি উল্লেখ করেন। আগামী দিনগুলোতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।