করপোরেট গর্ভনেন্স বিষয়ে দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ৩০-৩১ জুলাই
করপোরেট গর্ভনেন্স বিষয়ে দুইদিন ব্যাপি আন্তর্জাতিক সম্মেলন আগামী ৩০ ও ৩১ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ফাইনান্স স্টাডিজ এ সম্মেলনের আয়োজন করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা স্টক এক্সচেেেঞ্জর (ডিএসই) সভাপতি শফিক খান, ঢাকা বিশ্ববিদ্য্লায়ের অধ্যাপক হুমায়ুন মোরশেদ, অধ্যাপক ওসমান ইমাম, ডিএসই সহ সভাপতি আহমদ রশিদ, ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমদ খান প্রমুখ।
শেয়ার হোল্ডারদের অধিকার, জবাবদিহিতা, সঠিক আচরণ, বোর্ড ও অডিট কমিটির দায়িত্ব ও কাঠামো, বিচার ব্যবস্থার উন্নয়নসহ বাংলাদেশের করপোরেট গর্ভনেন্স‘র বিভিন্ন ইস্যূ নিয়ে সম্মেলনে আলোচনা করা হবে।
সম্মেলনে ডিএসই’র তালিকাভূক্ত ৮০ টি কোম্পানির বাংলাদেশের ১০০ জন প্রতিনিধি এ কর্মসূচি অংশ নেবেন। এছাড়া করপোরেট গভর্নেন্স’র বিভিন্ন ইস্যুর উপর ১১ জন বিশেষজ্ঞ অংশ নেবেন।
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমদ ৩০ জুলাই সকালে ঢাকা শেরাটন হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন হোসেন চৌধুরী সম্মেলনের সমাপনি অধিবেশনে উপস্থিত থাকবেন।
