২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মাধ্যমে দেশবিরোধী সরকারের পতন ঘটাতে হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের মঙ্গলবার বলেছেন, বর্তমান সময়ে আমাদের করণীয় হল আন্দোলনের মাধ্যমে দেশবিরোধী সরকারের পতন ও অবাধ নির্বাচনের মাধ্যমে জনতার সরকার প্রতিষ্ঠা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

সম্প্রতি চীন সফরকারী বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা মঙ্গলবার সভানেত্রী শেখ হাসিনার ধানমণ্ডি কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও মহিলা শ্রমিক লীগের নেতাদের কাছে সফর সংক্রান্ত ব্রিফিং তুলে ধরেন।

চীন সফরের বর্ণনা করতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর যেখানে যা কিছু ভালো ও সুন্দর আছে সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। চীনের উন্নয়নের গতি স্বচক্ষে অবলোকন করে আমার উপলব্ধি হয়েছে, নিষ্ঠা, একাগ্রতা ও কর্মস্পৃহা যেকোনও জাতিকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে পারে।

সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান। সভায় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ফজিলাতুন নেসা ইন্দিরা, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার এবং মহিলা শ্রমিক লীগের কার্যকরী সভাপতি সুরাইয়া আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।