২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রখ্যাত বিজ্ঞানী স্যার রিচার্ড ডল মারা গেছেন

প্রখ্যাত বিজ্ঞানী স্যার রিচার্ড ডল রোববার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। তিনিই প্রথম তার গবেষণায় ধূমপান ও ফুঁসফুঁসের ক্যান্সারের মধ্যে যোগসূত্রের কথা উল্লেখ করেন। তিনি ইমপেরিয়াল ক্যান্সার রিসার্চ সেন্টারে কর্মরত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শফিক রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 02:55 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

রিচার্ড ডলের মৃত্যুর পর তার স্মৃতিচারণ করতে গিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. জন হুড বলেন, ‘তার গবেষণা হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়েছে। চিকিৎসা ক্ষেত্রে তার অবদান বলে শেষ করা যাবে না’।

ডল তাঁর গবেষণায় দেখতে পান, ধূমপান ও ক্যান্সারের মধ্যে যোগসূত্র রয়েছে। এছাড়া ধূমপান হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগের সৃষ্টি করে। এর ফলে গত শতকের ৫০ বছরে ধূমপায়ীর সংখ্যা ব্যাপকভাবে কমে যায়।

স্যার রিচার্ড অস্টিন ব্র্যাডফোর্ড হিলের সাথে চল্লিশের দশকের শেষ দিকে এবং পঞ্চাশ দশকের প্রথম দিকে ক্যান্সার নিয়ে কাজ শুরু করেন। গবেষণায় দেখতে পান, ধূমপানের কারণেই ফুঁসফুঁসের ক্যান্সার বাড়ছে। এর আগে চিকিৎকরা বিষয়টি সম্পর্কে খুব একটা অবগত ছিলেন না। পরবর্তীতে তারা টোব্যাকোর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গবেষণা শুরু করেন।

উনিশ শতকের শেষদিক ও বিশ শতকের শুরুর দিকে করা ধূমপান সংক্রান্ত একটি জরিপের ফলাফল ২০০৪ সালে প্রকাশিত হয়। জরিপে প্রমাণিত হয়েছে যে, প্রতি দুই ধূমপায়ীর মধ্যে একজন মারা যাচ্ছে।

১৯৫৪ সালে ব্রিটেনে মোটের ওপর শতকরা ৮০ ভাগ লোক ধূমপান করত। বর্তমানে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে শতকরা ২৬ ভাগ।

স্যার রিচার্ড বলেছিলেন, বিশ শতকের প্রথম কয়েক দশকে ফুঁসফুঁসের ক্যান্সার ব্যাপক বেশ বেড়েছে। যুদ্ধ চলাকালে কেউই বিষয়টির প্রতি নজর দেয়নি। কিন্তু পরবর্তী বছরগুলোতে লোকজন এ ব্যাপারে সচেতন হতে থাকে। পরবর্তীতে এটা স্পষ্ট হয়ে ওঠে যে, সিগারেট কোনো কল্যাণ বয়ে আনছে না। আর এভাবেই দুই-তৃতীয়াংশ লোকজন ধূমপান ছেড়ে দেয়।