২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা পরিস্থিতি: ছয় জেলায় উন্নতি, দুই জেলায় অপরিবর্তিত, চাঁদপুর প্লাবিত

কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ এবং নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলেও ফরিদপুর ও সিলেট অঞ্চলে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এছাড়াও চাঁদপুরে বন্যার পানি ঢুকে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 09:46 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বন্যা পূর্বাভাস ও সতর্কিকরণ কেন্দ্র (এফএফডব্লি¬উসি) বুলেটিন জানায়, ঢাকা, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জের আশেপাশের নিচু এলাকার বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। গোয়ালন্দ ব্যাতিত গঙ্গা ও পদ্মা নদীর পানি সকল পয়েন্টে বৃদ্ধি পেয়েছে। তবে ব্রক্ষ্মপুত্র ও যমুনা নদীর সকল পয়েন্টে পানি হ্রাস অব্যাহত রয়েছে।

এদিকে, মেঘনা ও দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার বিভিন্ন নদ-নদীতে পানির বৃদ্ধি এবং হ্রাস উভয়ই রেকর্ড করা হয়েছে।

মোট ৮৬টি পয়েন্টের মধ্যে ৩২টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে ৪৩টি পয়েন্টে, দুটি পয়েন্টে পানি অপরিবর্তিত রয়েছে এবং চকরহিমপুরে করতোয়া, ডেমরার বালু নদী, নারায়ণগঞ্জের লক্ষ্যা, রেকাবি বাজারের ধ্বলেশ্বরী, ভাগ্যকূল ও গোয়ালন্দে পদ্মা, কানাইঘাটে সুরমা, আমলশিদ ও শেওলায় কুশিয়ারা, জারিয়াঝাঞ্জাইলে কংশ এবং চাঁদপুরে মেঘনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ব্রক্ষ্মপুত্র অববাহিকায় একমাত্র চকরহিমপুরে করতোয়া ও ডেমরার বালু, নারায়ণগঞ্জের লক্ষ্যা এবং রেকাবি বাজারের ধ্বলেশ্বরি ছাড়া সকল নদ-নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

গঙ্গা অববাহিকায় গোয়ালন্দ ও ভাগ্যকূলে পদ্মা ব্যাতিত সকল নদ-নদী বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি, দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার বিভিন্ন নদ-নদীর পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

চকরহিমপুরে করতোয়া নদীতে পানি ৩৯ সেমি হ্রাস পেলেও তা এখনও বিপদসীমার ১৮ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডেমরার বালু নদীর পানি আরও ৭ সেমি বৃদ্ধি পেয়েছে এবং বিপদ সীমার ৪৭ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নারায়ণগঞ্জের লক্ষ্যা নদীর পানি আরও ৮ সেমি বৃদ্ধি পেয়ে সোমবার সকালে বিপদ সীমার ৩ সেমি ওপর দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে, রেকাবি বাজারে ধ্বলেশ্বরি নদীর পানি আরও ৯ সেমি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯ সেমি ওপর দিয়ে প্রবাহিত হয়।

বিডিনিউজ চাঁদপুর প্রতিনিধি জানান, জোয়ারের পানিতে চাঁদপুর সয়লাব হয়ে গেছ। অন্যদিকে, হাইমচরে রিংবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাাবিত চাঁদপুরে মেঘনা-ডাকাতিয়া নদীর পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সোমবার মেঘনার পানি বিপদসীমার ৯০ সেমি ওপর দিয়ে প্রবাহিত হয়।

ফলে জোয়ারের সময় চাঁদপুর শহরের বিভিন্ন নিম্নাঞ্চলে বণ্যার পানি প্রবেশ করেছে। বিশেষ করে শহরের রহমতপুর কলোনী, নিউ ট্রাকরোড, কোড়ালিয়া, কাচা কলোনী, প্রফেসার পাড়া পানিতে ডুবে গেছে। অন্যদিকে, হাইমচর ভৈরবী এলাকায় রিংবাধ ভেঙ্গে সিআইপি’র ভিতরে প্রবল বেগে পানি প্রবেশ করছে। ইতোমধ্যে সিআইপ’র ভিতরে বিস্তীর্ণ এলাকা প¬াবিত হয়েছে। বিশেষ করে কালিখোলা থেকে চরভৈরবী পর্যন্ত প্রায় ৭/৮ মাইল এলাকার নদীর পার্শ্ববর্তী মানুষ পানিবন্দী অবস্থায় জীবন-যাপন করছে। মেঘনার ভাঙ্গনে তীরবর্তী শতশত পরিবার গৃহহীন হয়ে পড়েছে এভং স্কুল, শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলায় বন্যার পানি কমতে শুরু করলেও পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে । শতশত মানুষ ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। দিন দিন বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও বিশুদ্ধ পানীয় জলের অভাবে জনজীবনে দুর্ভোগ েিনমে এসেছে।

অন্যদিকে, স্থানীয় প্রশাসন ডায়রিয়া প্রতিরোধে এখনও কোনও ব্যবস্থা নেয়েনি বলে মানুষজন অভিযোগ করেছে।