ধর্ষণ ও হত্যা মামলায় সাভারে ২জনের ফাঁসি
সাভারের আটকপাড়ায় এক কিশোরীকে ধর্ষণের পর গলাটিপে হত্যার অভিযোগে দুজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।
ঢাকা এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মুহম্মদ মুজিবুল কামাল আসামি ছিদ্দিকুর রহমান ও সুমনের উপস্থিতে সোমবার এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালের ১২ আক্টোবর আসামিরা ওই কিশোরীকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিশমাইল এলাকার বিএলআরআই নামের একটি প্রতিষ্ঠানের দেয়ালের পাশে নিয়ে ধর্ষণের পর গলাটিপে হত্যা করে।
ঘটনার আগে এলাকার লোকজন কিশোরীকে আসামিদের সঙ্গে দেখেছে। পরে কিশোরী বাড়ি ফিরে না এলে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য এবং এলাকাবাসী আসামিদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে। পরদিন কিশোরীর ভাই ওই দুই আসামির বিরুদ্ধে সাভার থানায় একটি মামলা দায়ের করেন।
