২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের সাংগঠনিক কাঠামোয় ব্যাপক সংস্কারের উদ্যেগ

বহুল আলোচিত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট) কাজের গুণগতমান ও কার্যক্রমের গতি বৃদ্ধিতে সাংগঠনিক কাঠামোয় ব্যাপক সংস্কারের উদ্যেগ নেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 03:14 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ কাঠামোর আওতায় প্রত্যেক জেলায় নির্বাহী প্রকোশলীর পদ সৃষ্টিসহ প্রাথমিক ভাবে ৪৭০ টি উপজেলায় নিজস্ব অফিস স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রত্যেক উপজেলা অফিসে একজন সহকারী প্রকৌশলী, দুই জন উপ-সহকারী প্রকৌশলী ও অন্যান্য প্রয়োজনীয় নিয়োগ দেয়া হবে।

অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের বিডিনিউজকে জানান, প্রতিষ্ঠানটির কাজের গতি এবং মান বাড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বর্তমানে অধিদপ্তরটির জনবলের সংখ্যা ১,২১৮। নতুন অর্গানোগ্রাম হলে আরও প্রায় ৩,০০০ লোকের কর্মসংস্থানের সুযোগ হবে বলে তিনি জানান।

এ মুহূর্তে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৩১টি জেলায় নির্বাহী প্রকৌশলী রয়েছেন। উপজেলা পর্যায়ে কোনো অফিস না থাকায় কর্মকর্তারা কাজের তদারকি করতে পারেন না। এতে সময় অপচয় হয়, গুনগত মান বজায় থাকেনা।

ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের কর্মকান্ড শহর, উপশহর, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে বিস্তৃত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলসহ বিভিন্ন পর্যায়ের মাদ্রাসার ভবন সহ প্রতি বছর ৫০০ থেকে ৭০০ কোটি টাকার নির্মাণ কাজের তদারকি করে থাকে এ অধিদপ্তর।