২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ৩ অস্ত্র চোরাকারবারী গ্রেফতার

সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সহযোগিতায় বান্দরবান পর্যটন মোটেলের একটি কক্ষ থেকে শনিবার গভীর রাতে আদিবাসী তিন জন অভিযুক্ত অস্ত্র চেরাকারবারিকে গ্রেফতার করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 06:25 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গোপন সুত্রের খবরের ভিত্তিতে কাপ্তাই সেনা রিজিয়নের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

প্রাথমিক জিজ্ঞাবাদের পর তাদেরকে বান্দরবান সদর থানায় সোপর্দ করা হয়। রোববার গ্রেফতারকৃত তিনজনকে কোর্টে তোলা হলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে: বান্দরবান সদর উপজেলার দর্শণ পাড়ার জনথন বম, পৌর এলাকার উজানী পাড়ার অং থুই প্রু মারমা এবং রাঙ্গামাটির জুরাছড়ির নির্মল চাকমা।

জানা যায়, সেনা বাহিনীর সদস্যরা বান্দরবানের মেঘলা এলাকায় পর্যটন কর্পোরেশন মোটেলের তিনটি কক্ষ ভাড়া নেয় এবং অস্ত্র ক্রেতা পরিচয় দিয়ে ওই তিন অস্ত্র ব্যবসায়ীর সাথে যোগাযোগ স্থাপন করে।