২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ সাত ঘন্টা বন্ধ

জোয়ারের পানির অস্বাভাবিক বৃদ্ধির ফলে বরিশাল-কূয়াকাটা সড়কের কলাপাড়া-হাজিপুর-মহিপুরের তিনটি ফেরীর পল্টুন ডুবে যাওয়ায় সমুদ্র সৈকত কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ রোববার সকাল ৬ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিচ্ছিন্ন ছিল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

আবহাওয়া অধিদপ্তর জানায়,ভরা পূর্নিমা এবং পূর্বের বাতাসের কারণে ভরা কটালে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ফেঁপে ওঠে। দুপুর ১ টার পর জোয়ারের পানি নেমে গেলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।