২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০

ফরিদপুর থেকে খুলনাগামী একটি বাস রোববার সকালে ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালিতে উল্টে গেলে একজন মহিলা নিহত এবং ৩০ জন আহত হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 02:22 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

পুলিশ ও বাসযাত্রীরা জানায়, আরপি পরিবহনের দ্রুতগামী বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-০৭৬৩) একটি টেম্পুকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় বাসের সকল যাত্রীই কম বেশি আহত হয়।

আহত ২৫ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের নাম চায়না রানী (৪৫)। বাড়ি ঝিনাইদহের বদনপুরে।

এ ব্যাপারে ঝিনাইদহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।