২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিশর এবং লন্ডনে বোমা হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

বাংলাদেশ মিশর ও লন্ডনে বোমা হামলার ঘটনায় শনিবার তীব্র নিন্দা জ্ঞাপন করেছে এবং জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে এই হামলাকারিদের ‘সন্ত্রাসী’ হিসেবে দেখার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 10:27 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, এ ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের সাথে যারা জড়িত, তারা ইসলামের শক্র। তারা জিহাদের প্রকৃত অর্থ জানে না। তারা ইসলামকে শক্তিশালী করার নামে ইসলামকে আরও দুর্বল করে দিচ্ছে। ইসলামে সন্ত্রাসবাদের কোন জায়গা নেই।

আন্তর্জাতিক নেতৃবৃন্দ হামলাকারিদের ‘ইসলামিক সন্ত্র্সাী’ হিসেবে আখ্যা দিয়ে যে বিবৃতি দিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী তার নিন্দা জানান। তিনি বলেন, সন্ত্রাসীরা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হবে। তারা কোন ধর্মের সাথে সম্পর্কযুক্ত নয়।

বহুজাতিক সমাজ ও বৈচিত্রপুর্ন স্ংাস্কৃতিক মুল্যবোধের গতিকে ধারণ করতে ব্রিটেনে যোগ্য নেতৃত্ব এ ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে দেখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোরশেদ খান মিশরের বোমা হামলার ঘটনাটিকে একটি দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন।

মিশরের বোমা হামলায় বাংলাদেশীর মৃত্যুর সম্ভাব্যতা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলায় নিহতদের নাম পরিচয় এখনও তারা প্রকাশ করেনি বিধায় এ ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি।