ডুমুরিয়ায় অস্ত্রসহ চরমপন্থী নেতা গ্রেফতার
যৌথ বাহিনীর সদস্যরা ডুমুরিয়া উপজেলার বিল পাবলা এলাকায় অভিযান চালিয়ে বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা শৈলেনের সহযোগি নিরঞ্জন সরকারকে (৪৫) শুক্রবার গ্রেফতার করেছে।
তার স্বীকারোক্তি মতে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পুলিশ জানায়, তিনটি হত্যাসহ বিভিন্ন অপরাধের জন্যে তার বিরুদ্ধে ফুলকলা, কেশবপুর, যশোরসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া উপজেলার রংপুর যৌথবাহিনীর ইনচার্জ বাহিনী নিয়ে বিল পাবলা এলাকায় অভিযান চালিয়ে রাত তিনটায় নিরঞ্জনকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ি বাড়ির গোয়াল ঘর থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।
