২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প

জাপানে শনিবার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্র ছিল এলাকাভেদে চার থেকে ছয় দশমিক দুই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাহমান মনি/কাজী ইনসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 03:53 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এ ঘটনায় ২৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, ভূমিকম্প পর্যবেক্ষণ বিষয়ক স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এ ভূমিকম্পের ফলে সুনামির কোনও সম্ভাবনা নেই।

স্থানীয় সময় বিকেল ৪টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি ঘটে। টোকিও মেট্রোপলিটন এলাকার আদাচি ওয়ার্ডে সবচে বেশি ^য় দশমিক দুই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। গত ১৩ বছরের মধ্যে এই মাত্রাটিই সবচে বেশি।

ভূমিকম্পের ফলে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি না হলেও কিছু সময়ের জন্যে বুলেট ট্রেন বন্ধ করে দেওয়া হয়। নারিতা বিমানবন্দরে কিছুক্ষণ বিমান চলাচল বন্ধ রাখা হয়। ইশিকাওয়া-শি এলাকার রাস্তায় ১৫ মিটার পরিমাণ ফাটল সৃষ্টি হয়। টোকিও এবং সামাতা-কেন এ বিভিন্ন এলিভেটরের ভেতর লোকজন আটকা পড়ে থাকে। মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাওয়ার কারণে কেউই আপনজনের সাথে যোগাযোগ করতে পারছেন না।

স্থানীয়ভাবে প্রাপ্ত খবরে জানা গেছে, বাংলাদেশীরা সকলেই নিরাপদে আছেন।