২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ সীমান্ত দিয়ে ৮ ভারতীয়কে বাংলাদেশে পুশইন

নওগাঁ জেলার সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্ত ফাঁড়ির পাশ দিয়ে এক হিন্দিভাষী নারীসহ আট ভারতীয় নারী-পুরুষ, শিশুকে শনিবার ভোরে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2005, 03:54 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

পুশইনকৃত আট ভারতীয় নাগরিককে আটক করে নিরাপদ হেফাজতে নিয়েছে বিডিআর।

বিডিআর সূত্র জানায়, ভোর সাড়ে তিনটার দিকে সীমান্ত ফাঁড়ি সংলগ্ন ১৪৪ নং পিলারের পাশে কাঁটাতারের বেড়া খুলে বিএসএফ ওই আট ভারতীয়কে বাংলাদেশে ঠেলে দেয়। শনিবার সকালে তারা সাপাহার উপজেলার মধুইল বাসস্ট্যান্ডে ঘোরাফেরাকালে বিডিআর এর একটি টহলদল তাদের আটক করে।

আটককৃত ভারতীয় নাগরিকরা জানান, সোমবার দিল্লির নিজামপুর এলাকা থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।

এঘটনার পর বিডিআর নওগাঁ সীমান্তজুড়ে পাহারা জোরদার করেছে।