সম্ভাব্য ‘দেখা মাত্র গুলি’ নীতি নিয়ে ইংল্যান্ডের মুসলমানরা উদ্বিগ্ন
লন্ডনে এক সন্দেহভাজন বোমাহামলাকারী পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনার পর যুক্তরাজ্যে মুসলমানদের সংগঠন দ্যা মুসলিম কাউন্সিল অব ব্রিটেন এখন সম্ভাব্য ‘দেখা মাত্র গুলি’ নীতির ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
সংগঠনের মুখপাত্র ইনায়েত বুংলাওয়ালা বলেন, একটি পাতাল স্টেশনে সন্দেহজনক ওই ব্যক্তিকে পরপর পাঁচটি গুলি করার যথেষ্ট কারণ থাকতে পারে। তবে কি কারণে তাকে গুলি করা হয়েছে পুলিশের তা খুলে বলা উচিত।
তিনি বলেন, কি ঘটেছিল এবং কেন ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে সে ব্যাপারে পুলিশের বিবৃতি দেয়া খুবই গুরুত্বপূর্ণ।
