মিশরের জাতীয় দিবসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অভিনন্দন
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মিশরের জাতীয় দিবস উপলক্ষ্যে সে দেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের জনগন ও সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।
মিশর ২৩ জুলাই জাতীয় দিবস পালন করবে।
মিশরের প্রধানমন্ত্রী আহমেদ মাহমুদ মোহাম্মদ নাজিফের নিকট প্রেরিত এক বার্তায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, দুই ভাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মধ্য দিয়ে আরও জোরদার হবে।
বার্তায় প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন এবং সেদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
