২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর জন্য ক্ষতিপূরণ

কলকাতায় সড়ক দুর্ঘটনায় ১৫ বছরেরও কম বয়সী এক শিশু নিহতের মামলায় একটি বীমা কোম্পানিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য হাইকোর্ট রুল জারি করেছে। এ ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমান দেড়লাখ রুপীর কম হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 05:17 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

বিচারপতি প্রবীর কুমার সামান্ত এবং বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের সমন্বয়ে একটি ডিভিশন বেঞ্চ বলেন, এ মামলায় ক্ষতিপূরণের পরিমান আরও বাড়তে পারে। কিন্তু সর্বনিু দেড়লাখ টাকা প্রদান করতে হবে।

ডিভিশন বেঞ্চ বীমা কোম্পানিকে  দেড়লাখ টাকা এবং ওই টাকার ওপর নয় শতাংশ সুদসহ পুজা যাদবের মা বাবাকে দেওয়ার আদেশ দেন। পূজা যাদব সাত বছর আগে দূর্গাপুর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। তখন তার বয়স ছিল পাঁচ বছর।

১৯৯৮ সালের ৩১ জানুয়ারি পূজা ও তার মা বাবা একটি মারুতি কারে দূর্গাপুর থেকে কলকাতায় ফিরছিল। হুগলীর ডানকুনিতে গাড়িটি অপর একটি গাড়ির সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে পূজা নিহত হয়।

যাদব পরিবার তাদের গাড়ির বীমা কোম্পানির কাছে মেয়ের মৃত্যুর জন্য দেড়লাখ রুপী ক্ষতিপূরণ দাবি করে। কিন্তু কোম্পানি তাদের মাত্র ৫০ হাজার রুপী দেয়। কোম্পানির এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে হুগলীর মোটর আ্যাকসিডেন্ট ক্লেইম ট্রাইব্যুনালে আপিল করেন।

পরে ট্রাইব্যুনাল পুজার পিতামাতার দাবি গ্রহণ না করে তাদের এ ধরনের ক্ষতিপুরন দাবি না করার পরামর্শ দেয়।

পরে যাদব দম্পত্তি ট্রাইব্যুনালের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেন। যাদবের আইনজীবী আদালতে বলেন, একটি শিশুর জীবন ক্ষতিপূরণের অর্থর দিয়ে পূরণ করা যায়না। কিন্তু বীমা কোম্পানির ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত শোকার্ত পরিবারটির প্রতি অনুচিত ও অমানবিক।

পূজার মৃত্যুতে যাদব দম্পত্তিটি সব কিছু হারিয়েছে এ বিষয়টিকে পয়েন্ট আউট করে আইনজীবী একটি বেঞ্চ গঠন করে দাবিকৃত পরিবারটিকে তাদের প্রাপ্য ক্ষতিপূরণ দিতে বীমা কোম্পানিকে নির্দেশ দেন ।