২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় যমুনা নদী দিয়ে ভেসে এসেছে মরা হাতি

গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়ার চরে যমুনা নদীর উজান থেকে ভেসে এসেছে বিশাল দেহের এক মরা হাতি। এলাকাবাসীর ধারনা আসাম বনাঞ্চল থেকে হাতিটি বন্যার পানির তোড়ে ভেসে এসেছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2005, 04:44 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

‘হাতি মরলেও লাখ টাকা’ এ প্রবাদ সত্য মেনে হাতির মূল্যবান হাড় ও দাঁতের লোভে এলাকাবাসী হাতিটিকে চরাঞ্চলে আটকে রাখে। মরা হাতিটি এখন পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে।