মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী রাষ্ট্রদূত আহত
মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শফি ইউ আহমেদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে কুয়ালালামপুর থেকে প্রাপ্ত খবরে এতথ্য জানা গেছে।
একটি নির্ভরযোগ্য সূত্র টেলিফোনে বিডিনিউজকে জানায়, আশংকাজনক অবস্থায় তাকে মালয়েশিয়ার গ্লেনিগলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বুকে আঘাত পেয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনায় রাষ্ট্রদূতের গাড়ির চালক মোকছেদ আলীও আহত হয়েছে।
