২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তির আদালতে আত্মসমর্পন

ডাকাতিসহ খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মগর আলী (৩৯) এবং মোসলেমউদ্দিন (৩৮) বুধবার শেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নবাবুর রহমানের আদালতে আত্মসমর্পন করেছে। আদালত তাদের জেলা কারাগারে পাঠিয়ে দিয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 09:58 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

শেরপুর জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাস ২৭ জুন ডাকাতিসহ খুনের মামলায় আটজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন উপস্থিত ছিলেন। ৩ জুলাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ছয় আসামির মধ্যে দুজন স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন করে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন এখনও পলাতক রয়েছে। 

১৯৯৬ সালে ১১ সেপ্টম্বর শেরপুর সদর উজেলার দশকাপুনিয়া সাকিনের গুড় ব্যবসায়ি হজরত আলীকে হত্যা করে গুড় বিক্রির ৩৫ হাজার টাকা নিয়ে গিয়েছিল আটজন ডাকাত।