বিএ পরীক্ষায় মানবিক শাখায় প্রথম হয়েছেন গোপালগঞ্জের জামাল খান
গোপালগঞ্জের মো. জামাল খান বিএ (পাস) পরীক্ষায় মানবিক শাখায় প্রথম হয়েছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গোপালগঞ্জ শহরের লাল মিয়া সিটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য পেয়েছেন।
তার বাবা রবিউল ইসলাম খান বুলবুল এবং মা আলেয়া বেগম ছেলের এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন, অভাব অনটনের কারণে ছেলের পড়াশুনা বাধাগ্রস্ত হয়েছে। এর মধ্য দিয়েও সে ভাল ফলাফল করায় আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই।
নিজের ফলাফলে আনন্দ প্রকাশ করে জামাল বলেন, ভাল ফলাফলের ব্যাপারে আমি আশাবাদি ছিলাম। প্রথম স্থান অধিকার করায় আমি ভীষণ আনন্দিত।
তিনি বলেন, ভাল ফলাফল করতে হলে নিজের লক্ষ্য ঠিক করে কঠোর পরিশ্রম করতে হবে।
তিনি তার বাবা-মা, প্রিয় শিক্ষক আবুল কাশেম এবং কলেজ অধ্যক্ষের বিশেষ অবদানের কথা স্বীকার করেন।
