২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম থেকে গুলিসহ চাইনিজ এসএমজি উদ্ধার করেছে র্যাব

চট্টগ্রামের ফটিকছড়ি থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বুধবার ৩৬ রাউন্ড গুলিসহ একটি চাইনিজ ৫৬ এসএমজি উদ্ধার করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 05:56 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

র্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন ডিসি রোড থেকে ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার আব্দুস সালামকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বুধবার সকালে অপর শিবির ক্যাডার মাহমুদ চৌধুরীকে লাইফ কেয়ার ক্লিনিক থেকে আটক করে র্যাব। মাহমুদ ওই ক্লিনিকের কর্মচারি।

আটক দুই শিবির ক্যাডারের দেয়া তথ্য মতে র্যাব ফটিকছড়ি থানার দৌলতপুরে অভিযান চালিয়ে গুলিসহ চাইনিজ এসএমজি উদ্ধার করে।