অক্টোবরে সার্ক পরিবেশ মন্ত্রীদের সভা
দুর্যোগ প্রশমন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মকৌশল প্রণয়নে সেপ্টম্বর মাসে বিশেষজ্ঞ ক কমিটির ও অক্টোবরের প্রথম সপ্তাহে সার্ক পরিবেশ মন্ত্রীদের সভা অনুষ্ঠিত হবে।
বুধবার পরিবেশ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলাম।
বৈঠকে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, মেজবাহ উদ্দিন আহমেদ, এম এ আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রী পরিষদ বিভাগ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য, খাদ্য, স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
