২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

খুলনার রূপসা উপজেলার চর রূপসা এলাকায় মঙ্গলবার পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। স্থানীয় সূত্র জানায়, সিগমা ফিস কোম্পানীর পাশে শাহাবুদ্দিনের ভাড়াটিয়া খোকন হাওলাদার ও লাভলু শেখের দুই ছেলে যথাক্রমে রফিকুল ইসলাম (৬) ও রবিউল (৬) দুপুরে বাসা থেকে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 02:34 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে রূপসা থানায় একটি জিডি করা হয়। বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে নিষ্পাপ শিশু দুটির লাশ ভেসে উঠতে দেখা যায়।

তাদের লাশ দাফনের জন্যে মোড়েলগঞ্জের গ্রেিমর বাড়িতে পাঠানো হয়েছে।