বলিভিয়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ বাংলাদেশী আটক
বলিভিয়ার সান্তা ক্রুজে অবৈধ অনুপ্রবেশের দায়ে পুলিশ ২৭ বাংলাদেশীকে আটক করেছে। এনডিটিভি সূত্রে এখবর জানা গেছে।
বলিভিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লা পেজের প্রসিকিউটর জেইমি সোলিজ জানান, পুলিশ মঙ্গলবার সকালে বলিভিয়ার ছয়টি জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্যে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে নেয়া হয়েছে।
বলিভিয়ার আইনজীবী সোলিজ বলেন, তারা (বাংলাদেশী) অবৈধ পন্থায় বলিভিয়ায় ঢুকেছে।
এ ব্যাপারে তিনি আর বিস্তারিত কিছু জানাতে পারেননি।
যেসব সংগঠন বলিভিয়ায় বাংলাদেশী মানুষদের পাচার করছে, সেসব সংগঠনকে খুঁজে বের করার জন্য কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
সোলিজ বলেন, বলিভিয়ার প্রসিকিউটর অফিস আটক বাংলাদেশীদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের না করে ৪৮ ঘন্টা আটকে রাখতে পারে।
সোলিজ আরও বলেন, তাদেরকে বলিভিয়া থেকে বহিস্কার করা হবে।
