২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবি মহাসমাবেশ সফল করার জন্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ২৯ জুলাই অনুষ্ঠেয় আইনজীবীদের মহাসমাবেশ সফল করার জন্য মঙ্গলবার এক প্রস্তুতি সভা সুপ্রীম কোর্ট আইনজীবি সমিতি ভবনে অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 10:31 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

ব্যারিস্টার আমীর-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কয়েকটি উপ-কমিটিও গঠন করা হয়।

সভায় ২৫ সদস্য বিশিষ্ট অর্থ বিষয়ক উপ-কমিটি, ১১ সদস্যের দাবী নামা প্রস্তাবনা উপ-কমিটি এবং সাত সদস্যের প্রচার ও প্রকাশনা কমিটি গঠন করা হয়েছে বলে সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়।

মহা সমাবেশে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথকীকরণ এবং নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন ও সংস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।