২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজকে পিটিয়ে মারল উত্তেজিত জনতা

বন্দর নগরীর ডবলমুরিং থানার মাদারবাড়িতে উত্তেজিত জনতা মঙ্গলবার অভিযুক্ত এক চাঁদাবাজকে পিটিয়ে মেরেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 10:05 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

পুলিশ বলেছে ২৫ বছর বয়সী আব্দুল মোনায়েফ এবং তার অপর এক সহযোগিকে নিয়ে পশ্চিম মাদারবাড়িস্থ চট্টগ্রাম সিটিকর্পোরেশনের এক ঠিকাদরের কাছে চাঁদাদাবি করে।

চাঁদা চাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বৎসার এক পর্যায়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় জড়ো হওয়া উত্তেজিত জনতা পুলিশের কাছথেকে তাদের ছিনিয়ে নিয়ে পিটিয়ে মেরে ফেলে। যদিও মোনায়েফের সহযোগি পালিয়ে যায়।