২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় গৃহবধূ গণধর্ষণের শিকার

খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে পাঁচ সন্তানের জননী এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 03:44 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

এ ঘটনার শিকার নারী নিজে বাদি হয়ে ফুলতলা থানায় মঙ্গলবার একটি মামলা করেছেন। পুলিশ দু’জনকে গ্রেপ্তার করছে।

পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক ৮টায় দক্ষিণডিহি গ্রামের এ গৃহবধূকে তাহের শেখ, মিজান (২০), বুলু (২০) এবং ফারুখ (১৮) বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ অভিযুক্ত ফারুখ এবং অপর অভিযুক্ত তাহের শেখের পিতাকে গ্রেপ্তার করেছে।

ডাক্তারি পরীক্ষার জন্যে নির্যাতনের শিকার নারীকে বুধবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।